রাজনীতিMar 14, 2026Newsroom

মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফল, হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

স্টাফ রিপোর্টাররিপোর্টার|রাজনীতি

ঢাকা–৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শেয়ার করুন:
মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফল, হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানান। তিনি লিখেছেন, “আপনাদের দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”

মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসক এবং পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও হাসপাতালে উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সম্পর্কিত খবর

পতেঙ্গায় নতুন সক্ষমতা, বদলাতে পারে বাণিজ্যের গতি

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ৩০ মিলিয়ন ডলারে ৪টি আধুনিক ক্রেন যুক্ত হয়েছে, যা বন্দরের সক্ষমতা ও বাণিজ্য কার্যক্রম বাড়াবে।

কোভিড উৎস বিতর্কে নতুন রাজনৈতিক বিস্ফোরণ

কোভিড–১৯ উৎস বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে উহান গবেষণাগার ও সম্ভাব্য মার্কিন অর্থায়ন। অভিযোগগুলো জনস্বাস্থ্য ও নীতিগত প্রশ্ন তুলছে।

গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপে

যুদ্ধ ও অবরোধের মধ্যে গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সংকট তীব্র হয়েছে; বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন আরও ঝুঁকিতে পড়েছে।

সীমান্তের কাছে নতুন সামরিক সমীকরণ?

ভারতের পূর্বাঞ্চলে ব্রাহ্মোস-সংশ্লিষ্ট সামরিক অবকাঠামো সম্প্রসারণের স্যাটেলাইট তথ্য নতুন আলোচনা তৈরি করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে।