রাজনীতিMar 11, 2026Newsroom

জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হওয়া উচিত: মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টাররিপোর্টার|রাজনীতি

সংসদে ডেপুটি স্পিকার নির্বাচনের আগে জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে আলোচনা হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শেয়ার করুন:
জুলাই সনদের প্রশ্ন আগে নিষ্পত্তি হওয়া উচিত: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই জুলাই সনদ, রাষ্ট্রীয় সংস্কার এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। এসব ইস্যু নিষ্পত্তির আগেই ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি এখন প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে ১১ দলের সংসদীয় বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ অধিবেশন শুরু হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন। এর মধ্যে থাকবে জুলাই সনদ, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়। এসব আলোচনা শেষ হওয়ার পর বিরোধী দলীয় নেতারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সরাসরি জুলাই সনদের সঙ্গে সম্পৃক্ত। তাই এ মুহূর্তে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাবকে তারা সমর্থন করছেন না।

তিনি আরও বলেন, “আমরা এই মুহূর্তে এভাবে ডেপুটি স্পিকার নিতে চাই না। প্রথমে জুলাই সনদের প্রশ্নটি সমাধান হওয়া দরকার। এরপর সংসদে আলোচনা ও মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিরোধী দল বিষয়টি সরাসরি নাকচ করেছে কি না—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান প্রেক্ষাপটে তারা এ প্রস্তাবে সম্মতি দিচ্ছেন না। তবে বিষয়টি সংসদে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি মনে করেন, সংসদে আলোচনার মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান হলে রাজনৈতিক স্থিতিশীলতা আরও জোরদার হবে এবং সংসদের কার্যক্রমও ফলপ্রসূ হবে।

সম্পর্কিত খবর

পতেঙ্গায় নতুন সক্ষমতা, বদলাতে পারে বাণিজ্যের গতি

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ৩০ মিলিয়ন ডলারে ৪টি আধুনিক ক্রেন যুক্ত হয়েছে, যা বন্দরের সক্ষমতা ও বাণিজ্য কার্যক্রম বাড়াবে।

কোভিড উৎস বিতর্কে নতুন রাজনৈতিক বিস্ফোরণ

কোভিড–১৯ উৎস বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে উহান গবেষণাগার ও সম্ভাব্য মার্কিন অর্থায়ন। অভিযোগগুলো জনস্বাস্থ্য ও নীতিগত প্রশ্ন তুলছে।

গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপে

যুদ্ধ ও অবরোধের মধ্যে গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সংকট তীব্র হয়েছে; বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন আরও ঝুঁকিতে পড়েছে।

সীমান্তের কাছে নতুন সামরিক সমীকরণ?

ভারতের পূর্বাঞ্চলে ব্রাহ্মোস-সংশ্লিষ্ট সামরিক অবকাঠামো সম্প্রসারণের স্যাটেলাইট তথ্য নতুন আলোচনা তৈরি করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে।