রাজনীতিMar 16, 2026Newsroom

দুই বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টাররিপোর্টার|রাজনীতি

bnpp-government-aims-double-income-in-2-years-tarek-rahman

শেয়ার করুন:
দুই বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের পাশে থাকলে যেকোনো উন্নয়ন পরিকল্পনাই সফলভাবে বাস্তবায়ন সম্ভব। মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আমরা যারা বিএনপি করি, আমাদের কাজ হলো এমন উদ্যোগ নেওয়া যা জনগণের উপকারে আসে এবং তাদের জীবনমান উন্নত হয়। সেই কারণেই আজ আমরা এই সাহাপাড়া খাল খননের কাজ শুরু করতে যাচ্ছি।”

তিনি আরও জানান, খালের দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার। খালটি সম্পূর্ণরূপে খনন হলে প্রায় ৩১ হাজার কৃষক পানি সুবিধা পাবেন। এছাড়া প্রায় ১২০০ হেক্টর জমি এই খালের পানির সেচ সুবিধার আওতায় আসবে। খালের পানি ব্যবহার করে সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবেন। খননের ফলে ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে; আনুমানিক ৬০ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপন্ন হবে।

খাল খননের জরুরি প্রয়োজনের বিষয়ে তিনি বলেন, “সমগ্র বাংলাদেশে আগে থাকা খালগুলো প্রায় সবই ভরাট হয়ে গেছে। আমি আসার পথে দেখেছি অনেক খাল নদীর মধ্যে পর্যন্ত ভরাট। বর্ষার মৌসুমেও অনেক জায়গায় খরা দেখা দেয়। তাই আমরা বর্ষার পানিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছি।”

দুই বছরের মধ্যে জনগণের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে তিনি বলেন, “যে মাসে কেউ ৫ হাজার টাকা আয় করছে, আমরা চাই তার আয় আগামী দুই চার বছরের মধ্যে ৫ থেকে ১০ হাজার টাকায় পৌঁছাক। যে ২ হাজার টাকা ইনকাম করছে, তার আয়ও আমরা দ্বিগুণ করতে চাই। এটাই আমাদের রাজনীতির লক্ষ্য। এটি শহীদ জিয়ার, খালেদা জিয়ার এবং নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।”

সম্পর্কিত খবর

পতেঙ্গায় নতুন সক্ষমতা, বদলাতে পারে বাণিজ্যের গতি

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ৩০ মিলিয়ন ডলারে ৪টি আধুনিক ক্রেন যুক্ত হয়েছে, যা বন্দরের সক্ষমতা ও বাণিজ্য কার্যক্রম বাড়াবে।

কোভিড উৎস বিতর্কে নতুন রাজনৈতিক বিস্ফোরণ

কোভিড–১৯ উৎস বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে উহান গবেষণাগার ও সম্ভাব্য মার্কিন অর্থায়ন। অভিযোগগুলো জনস্বাস্থ্য ও নীতিগত প্রশ্ন তুলছে।

গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপে

যুদ্ধ ও অবরোধের মধ্যে গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সংকট তীব্র হয়েছে; বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন আরও ঝুঁকিতে পড়েছে।

সীমান্তের কাছে নতুন সামরিক সমীকরণ?

ভারতের পূর্বাঞ্চলে ব্রাহ্মোস-সংশ্লিষ্ট সামরিক অবকাঠামো সম্প্রসারণের স্যাটেলাইট তথ্য নতুন আলোচনা তৈরি করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে।