রাজনীতিMar 14, 2026Newsroom

সংবিধান সংস্কার অধিবেশন না হলে ১১-দলীয় জোট রাজপথে যাবে

স্টাফ রিপোর্টাররিপোর্টার|রাজনীতি

আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ১১-দলীয় জোট। ঈদের পর ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।

শেয়ার করুন:
সংবিধান সংস্কার অধিবেশন না হলে ১১-দলীয় জোট রাজপথে যাবে

আগামীকাল যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা হয়, তাহলে রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১-দলীয় জোট। ঈদের পর আগামী ২৮ মার্চ তারা আন্দোলনের রূপরেখা তৈরি করবে।

শনিবার (১৪ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, “আমরা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমাদের রাজপথে যেতে হবে। শীর্ষ নেতারা বৈঠক ডেকে কর্মসূচি ঘোষণা করবেন।”

হামিদুর রহমান আযাদ আরও বলেন, “একই দিনে দুটি নির্বাচন হয়েছে। ভোট জয়যুক্ত হয়েছে, সরকারের দায়িত্ব এটি বাস্তবায়ন করা। কিন্তু একটি সাধারণ অধিবেশন ডাকা হয়েছে, দুইটি নয়। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেননি। জুলাই সনদে স্বাক্ষর থাকা সত্ত্বেও গণভোটের জন্য হ্যাঁ ভোট চাওয়া হয়েছে, পরে তা মানা হয়নি—এটি জাতির সঙ্গে প্রতারণা।”

তিনি অভিযোগ করেন, “সিটি করপোরেশন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, প্রশাসনিক রদবদল করা হচ্ছে এবং দলীয়করণ করা হচ্ছে—এগুলো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল।”

সংবাদ সম্মেলনে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

পতেঙ্গায় নতুন সক্ষমতা, বদলাতে পারে বাণিজ্যের গতি

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ৩০ মিলিয়ন ডলারে ৪টি আধুনিক ক্রেন যুক্ত হয়েছে, যা বন্দরের সক্ষমতা ও বাণিজ্য কার্যক্রম বাড়াবে।

কোভিড উৎস বিতর্কে নতুন রাজনৈতিক বিস্ফোরণ

কোভিড–১৯ উৎস বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে উহান গবেষণাগার ও সম্ভাব্য মার্কিন অর্থায়ন। অভিযোগগুলো জনস্বাস্থ্য ও নীতিগত প্রশ্ন তুলছে।

গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপে

যুদ্ধ ও অবরোধের মধ্যে গাজায় খাদ্য, পানি ও চিকিৎসা সংকট তীব্র হয়েছে; বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন আরও ঝুঁকিতে পড়েছে।

সীমান্তের কাছে নতুন সামরিক সমীকরণ?

ভারতের পূর্বাঞ্চলে ব্রাহ্মোস-সংশ্লিষ্ট সামরিক অবকাঠামো সম্প্রসারণের স্যাটেলাইট তথ্য নতুন আলোচনা তৈরি করেছে, যা আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্ব পাচ্ছে।