জাতীয়Apr 20, 2026Newsroom

জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু, স্কুলশিক্ষক আহত

স্টাফ রিপোর্টাররিপোর্টার|জাতীয়

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে এবং এক স্কুলশিক্ষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন:
জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু, স্কুলশিক্ষক আহত

নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন এবং তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কাঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাবলু হোসেন একই ইউনিয়নের দক্ষিণ দেশীবাই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি স্কুলশিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত শিক্ষক আখতারুজ্জামানকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার শরীরের ডান পাশের অংশে দগ্ধের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত শিক্ষক খুটামারা ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা পাড়া এলাকার বাসিন্দা। বজ্রপাতের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে এ দুর্ঘটনা ঘটে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

ইউক্রেন ল্যাব নিয়ে জৈব অস্ত্র অভিযোগে তীব্র বিতর্ক

ইউক্রেনের মার্কিন অর্থায়িত ল্যাবগুলো নিয়ে সাবেক সিআইএ কর্মকর্তা জৈব অস্ত্র গবেষণার অভিযোগ করেছেন। দাবি অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য জৈবিক লক্ষ্যবস্তু তৈরির ইঙ্গিত রয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতিতে ৬ বিলিয়ন ডলার ঝুঁকি

মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতার জব্দকৃত ৬ বিলিয়ন ডলার ইরানি সম্পদ মানবিক কাজে ব্যবহারের পরিকল্পনা করছে, যা ইরান-যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তি আলোচনায় উৎসাহ দিতে পারে। তবে ইরান এখনো সম্মতি দেয়নি।

দক্ষিণ কোরিয়ার অস্ত্র রপ্তানি বিশ্ব শক্তির ভারসাম্য বদলাচ্ছে

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদনে দক্ষিণ কোরিয়া অস্ত্র রপ্তানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিশ্বে নবম স্থানে পৌঁছেছে। ইউরোপীয় বাজারে এর প্রভাব বাড়ছে।

হরমুজ নির্ভরতা কমাতে আমিরাতের কৌশলগত পদক্ষেপ

সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা শূন্যে নামাতে বন্দর, পাইপলাইন ও রেল অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে কৌশলগত প্রভাব ফেলতে পারে।